শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এইচএসসি পরীক্ষা হবে না– শিক্ষামন্ত্রী

  |   বুধবার, ০৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ১৫০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এইচএসসি পরীক্ষা হবে না– শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে না। এর পরিবর্তে জেএসসি ও এসএসসির এবং সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। বুধবার ৭ অক্টোবর দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন।

ভার্চুয়াল ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এবারে ১৩ লাখ ৬৫ হাজারের বেশি পরীক্ষার্থী নিবন্ধন করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর এইচএসসি পরীক্ষা হবে না। জেএসসি-এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সরাসরি পরীক্ষা গ্রহণ না করে একটু ভিন্নভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা দুটি পাবলিক পরীক্ষা- জেএসসি এবং এসএসসি পরীক্ষা পার করে এসেছে। সে দুটির ফল বিবেচনা করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করবো।

শিক্ষামন্ত্রী আরো জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতি প্রয়োগ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ