শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে সদস্য হলেন আখাউড়ার ৭ জন 

  |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৬৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে সদস্য হলেন আখাউড়ার ৭ জন 

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের নিয়ে বাংলাদেশ আওয়ামিলীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্তর্ভুক্ত নতুন সংগঠন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের আহ্বায়ক কমিটির আত্নপ্রকাশ ঘটেছে।

প্রবাসীদের মূল্যায়ন করে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় মাননীয় প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, এইচ টি ইমাম এর পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাওয়া অত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন সরকার কে ধন্যবাদ জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা।

 

উল্লেখ্য গত ৬ অক্টোবর কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুমোদন পায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি। জনাব শেখ হুমায়ুন কবিরকে আহ্বায়ক ও জনাব কাজী শাহ আলম কে সদস্য সচিব করে ৫৯ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।উক্ত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন আখাউড়া উপজেলার কৃতিসন্তান মো.আক্তার হোসেন সুমন,সাগর আহম্মেদ,মো.পারভেজ ভূইয়া,আব্দুল বাতেন,সুজন হোসেন ভূইয়া,শাহিন সরকার ও মো.হানিফ সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আখাউড়ার কৃতিসন্তান মো.আক্তার হোসেন সুমন বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকদের নিয়ে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।’এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ