সাংবাদিকদেরকে নিবন্ধন প্রক্রিয়ায় আনার দাবিসহ সব ধরণের অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করেছে সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
দেশ রূপান্তরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. মনির হোসেনকে আহবায়ক ও কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজকে যুগ্ম-আহবায়ক করে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।