Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

  |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নারী নির্যাতন মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মাহবুবের আপন বড় ভাইয়ের স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন।

শুক্রবার(৬ নভেম্বর) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বাদী মাহবুবের ভাবী মোছাঃ রেহেনা আক্তার বলেন, আমার স্বামী জাকির হোসেন তার নিজের পছন্দে আমাকে বিয়ে করেন। কিন্তু তার পরিবারের লোকজন আমাকে মেনে নিতে পারেনি। আমার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বিয়ের পর থেকে আমার উপর অকথ্য নির্যাতন শুরু হয়। আমাকে বাড়ি থেকে বের করে দিতে নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় পরে আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেছি।  নির্যাতনে জড়িত মামলার আসামিরা হলেন, মাহবুব হোসেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মাহবুব কে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রেক্ষিতে মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ