Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

  |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজিচালিত অটো রিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪-এ

শুক্রবার দুপুর দুইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার সৈয়দাবাদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), নাতনি নাদিয়া (০৫) ও ফাতেমা (৫৫)। নিহতরা সবাই কুমিল্লার মুরাদনগরের যাত্রাপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে রয়েল সিমেন্টের একটি ট্রাক কুমিল্লা অভিমুখে যাচ্ছিল।

পথিমধ্যে সৈয়দাবাদে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়, তাৎক্ষণিক ট্রাকটি সামনের দিকে যেতে চাইলে বিপরীত দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটো রিকশাকে চাপা দেয়। এতে সিএনজি ও মাইক্রোবাসে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করেন। বাকীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ