Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে মুকুন্দপুর মুক্ত দিবস পালিত

  |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে মুকুন্দপুর মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত ভাবে মুকুন্দপুর মুক্তদিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ (১৯ শে নভেম্বর)বৃহস্পতিবার বিকাল ৪ টায় সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাব সংলগ্ন মসজিদ মাঠে ১৯৭১ সালের ১৯শে নভেম্বর সেজামুড়া, মুকুন্দপুর সহ আশে পাশের গ্রাম শত্রু মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন,তাদের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শু এইরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

জনশ্রুতি আছে ১৯৭১ সালের এই দিনে সেজামুড়া, মুকুন্দপুর সহ আশে পাশের এলাকা শত্রু মুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে সর্বপ্রথম বিজয় পতাকা উড়েছিল।

উক্ত অনুষ্টানে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সুলতান মাহমুদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)কে এম ইয়াসির আরাফাত।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মাহমুুদুর রহমান মান্না,ভাইস চেয়ারম্যান বিজয়নগর উপজেলা,আল মামুন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মাষ্টার,সভাপতি পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগ। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়।বীর মুক্তিযোদ্ধা আবদুন নূর,সাবেক আহ্বায়ক কমান্ডার (১০ নং পাহাড়পুর ইউপি)।এম অলি আহম্মেদ সাধারণ সম্পাদক পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগ,

এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেকেই উপস্থিত ছিলেন।পরে দোয়া মোনাজাত ও তাবারক বিতরনের মাধ্যমে পর অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ