Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

  |   রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় ভূঁইয়া ব্রিকফিল্ডের সামনে মাটিবাহী ট্রাক্টর এর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত ।

রোববার ৬ ডিসেম্বর ২০২০ ইং দুপুরের ১২.৪৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের আয়েত খানের ছেলে শেখ হেলাল (২৬) ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলে শাকিবুল ইসলাম বসু (৩৩)। সম্পর্কে তারা দুইজন চাচা ভাতিজা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা তাদের আত্মীয় বাড়ি চান্দুরা ইউপির জালালপুর গ্রামে বেড়াতে আসেন ও ফেরার পথে রামপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্রিকফিল্ডের মাটি বোঝাই ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, দুপুরে ১২.৪৫ মিনিটেরামপুর এলাকার মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, ট্রাক্টর ও মোটরসাইকেল, হাটি হাতা হাইওয়ে থানার হেফাজতে রয়েছে, দুর্ঘটনায় নম্বর বিহীন (অনটেস্ট) মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ