| রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | ৪৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন এর উদ্যোগ এ ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার স্কাউট এর আয়োজনে মুজিববর্ষে সাইকেল র্যালির শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে হতে গত ০৮ ডিসেম্বর সাইকেল র্যালির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান র্যালিটি শেষ হবে ১৬ ডিসেম্বর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোভার স্কাউট সম্পাদক শরীফ জসিম,লিডার ট্রেনার প্রফেসর মোঃ মোখলেছুর রহমান,সহকারী কমিশনার (প্রোগাম) ছায়েদুর রহমান,জেলা রোভার স্কাউট লিডার লিমন মিয়া,ও যুগ্ম সম্পাদক অলি আহাদ রতন প্রমূখ।
এসময় বক্তারা বলেন করোনা ভাইরাসে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আট দিনে ২৭৪ কিলোমিটার ভ্রমণ করবে সাইকেল র্যালিটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, মুখে মাস্ক ব্যবহার করা,মাদক থেকে দূরে থাকা ও প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে ২২ জন রোভার সাইকেল র্যালিতে অংশগ্রহণ করছেন।