Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আশুগঞ্জে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে ২ পুলিশ আহত

  |   সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে ২ পুলিশ আহত

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোঃ জামাল মিয়া প্রকাশ বুজা জামাল-(৪২) নামেএক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করেছে মাদক ব্যবসায়ীর স্বজনেরা। এসময় তাদের হামলায় সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন ও কনস্টেবল সোহানুর রহমান আহত হয়।

গত রোববার রাতে উপজেলার চর-চারতলা গ্রামের মহরম পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে মাদক ব্যবসায়ী জামাল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল মিয়া চর-চারতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

আহত দুই পুলিশকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাঁধা প্রদান ও মাদক আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃত জামাল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ