Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মহেশখালীর এক দম্পতির ৪ পা ও ৩ হাত বিশিষ্ট শিশুর জন্ম কয়েক ঘন্টা পর মৃত্যু

  |   বুধবার, ২৭ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মহেশখালীর এক দম্পতির ৪ পা ও ৩ হাত বিশিষ্ট শিশুর জন্ম কয়েক ঘন্টা পর মৃত্যু

মহেশখালী  প্রতিনিধিঃ

কক্সবাজার জেলা সদর হাসপাতালে মহেশখালীর এক দম্পতির চার পা ও তিন হাত বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। অবশ্য জন্মের কয়েক ঘন্টা পর হাসপাতালেই শিশুটির মৃত্যু হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে শিশুটির জন্ম হলেও দুপুরে হাসপাতালের আইসিওতে শিশুটির মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানা যায়। মহেশখালী উপজেলার মো. জহির ও ইসরাত জাহান দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়।

কক্সবাজার হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শিরিন আক্তার জাহান বলেন, সকালে অপারেশনের মাধ্যমে শিশুটি মায়ের পেট থেকে বের করে আনা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে শিশুটির চার পা ও তিন হাত রয়েছে। অসুস্থ শিশুটিকে আইসিওতে রাখা হলেও দুপুরের দিকে শিশুটির মৃত্যু হয়। তিনি আরো জানান, মাত্র ২৮ সপ্তাহের বয়সী হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে শিশুটির মাকে বাঁচাতে অপারেশনের কোন বিকল্প ছিলনা বলেও জানান তিনি।

শিশুটির বাবা মো. জহির জানান, সোমবার তার স্ত্রীর ব্যাথা শুরু হলে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করে দেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে স্ত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান তিনি। পরে মঙ্গলবার সকালে অস্ত্রপ্রাচারের মাধ্যমে চার পা তিন হাত বিশিষ্ট শিশুর জন্ম হয়। কিন্তু কয়েক ঘন্টা ব্যবধানে শিশুটির মৃত্যু হয়। তবে তার স্ত্রী সুস্থ আছেন বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ