Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার ধ্বংস ও জরিমানা

  |   বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার ধ্বংস ও জরিমানা

বিজয়নগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দেশের খনিজ সম্পদ,ও উর্বর কৃষিজমি এলাকা ধ্বংস করে বালি উত্তোলনকারী অবৈধ ড্রেজার ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড ও ড্রেজার ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( মুক্তিযোদ্ধা সন্তান) ইয়াসির আরাফাত।

অদ্য বৃহস্পতিবার ২৫ মার্চ ২০২১ খ্রি: বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লংঘন করে উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে, এতে হরষপুর ইউনিয়নের চেংঙ্গা পাড়া গ্রামে ১ টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় , বুল্লা গ্রামে ২ টি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং ড্রেজার মেশিনের মাধ্যমে বালু ব্যবসায়ী জনাব জব্বার মিয়া পিতা মো: আব্দুস সালাম, গ্রাম: বুল্লা, ইউপি: হরষপুরকে ৫০,০০০ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করেন।

অন্য একটি অভিযানে উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ভংগ করায় পাহাড়পুর ইউনিয়ন এর আলি আহমদ কে ৫০০০০/- টাকা জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ মাহবুবুর রহমান। এ সময় অবৈধ বালু তোলার মেশিন বিকল করে দেয়া হয়। এ অভিযানের ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে ।

উপস্থিত জনগণের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনস্বার্থপ এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ