| রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ৮৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোর্কণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি (০৫) ওই এলাকার আলামিন মিয়ার ছেলে। শিশুটির মা খাদিজা বেগম জানান, মনি দুপুরে ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের কাছে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সে পুকুরে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম বলেন, শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।