Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

শিশুর বুদ্ধিমত্তায় বাঁচলো পেঁচার প্রাণ!

  |   বুধবার, ১২ মে ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

শিশুর বুদ্ধিমত্তায় বাঁচলো পেঁচার প্রাণ!
বিশেষ প্রতিনিধি
বন্ধুদের দিয়ে বাড়ির পাশেই খেলা করছিলো আট বছরের জুনায়েদ আহম্মদ আরাফ। হঠাৎ চোখ পড়ে ডাব গাছে আগায়। সেখানে আটকা ছিলো একটি পেঁচা। আরাফ গিয়ে জানায় তার বাবাকে। মই দিয়ে উদ্ধার করা হয় পেঁচাটি। তবে সেটি এখন অসুস্থ। এটিকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।
ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বাগানবাড়িতে। মঙ্গলবার বেলা ১২টার দিকে পেঁচাটিকে উদ্ধার করা হয়। পেঁচাটি এখন ওই এলাকার রাসেল আহমেদের বাড়িতে আছে। সুস্থ হলে বুধবার এটিকে ছেড়ে দেয়ার চিন্তা করা হচ্ছে।
রাসেল আহমেদ জানান, তার ছেলে আরাফ খেলার সময় পেঁচাটিকে ডাব গাছের মাথায় আটকে থাকতে দেখে ওনাকে জানান। সাথে সাথেই তিনি ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। কিন্তু সরু সড়কের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে যাবে না বলে জানিয়ে বিদ্যুৎ অফিসের মই ব্যবহারের পরামর্শ দেয়া হয়।
পরবর্তীতে পাশের বাড়ি থেকে মই এনে ছোট শিশু রামিম, ঐতিহ্য, তামিমও আরাফের সহযোগিতায় পেঁচাটিকে উদ্ধার করা হয়।
রাসেল আহমেদ জানান, উদ্ধারের সময় দেখা যায় একটি সুতায় বাধা ছিলো পেঁচার ডানা। যে কারণে সেটি গাছে আটকে ছিলো। ডানা রক্তাক্ত দেখা গেছে। এটিকে সেবা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা  করা হচ্ছে। শিশুরাও বেশ আন্তরিকতার সঙ্গে পেঁচাটির সেবা দিচ্ছে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ