Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আশুগঞ্জে চিরকুট লিখে চালকল শ্রমিকের আত্নহত্যা

  |   রবিবার, ২৩ মে ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জে চিরকুট লিখে চালকল শ্রমিকের আত্নহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরের চালকল থেকে মো. সানোয়ার হোসেন (১৯) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সানোয়ার চিরকুটে লিখে গেছেন, তার মাকে যেন লাশ দেখতে দেয়া না হয় এবং বাবার কাঁধে যেন লাশের খাটিয়া দেওয়া না হয় ।আজ রবিবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় সানোয়ারের লাশ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, মা,বাবার সঙ্গে অভিমান করে সানোয়ার আত্মহত্যা করেছেন।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।সানোয়ার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তার প্যান্টের পকেট থেকে এই চিরকুট উদ্ধার করা হয়েছে।

এই চালকলে কাজ করা অন্য শ্রমিকরা জানান,গতকাল রাতে মোবাইল ফোনে বাবার সাথে রাগারাগি করেছে সে।পরে সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ জানান, সকালে চালকলের ভেতরে সানোয়ারের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সানোয়ারের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।চিরকুট পড়ে মনে হচ্ছে বাবার সঙ্গে অভিমান করে ওই শ্রমিক আত্মহত্যা করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ