শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ চোরাই মোটরসাইকেলসহ ৯ জন গ্রেফতার

  |   রবিবার, ০৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৯৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ চোরাই মোটরসাইকেলসহ ৯ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে ১১টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ রোববার (৬ জুন) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা, ১০টি মোটরসাইকেলের নম্বর প্লেট এবং চারটি ওয়াটার পাম্প মোটর জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি শিমুল (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), মো. কাউছার মিয়া (৫০), হুসেন মিয়া (৪০) ও রুহুল আমিন চৌধুরী (২৯)।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল চোর চক্রের সদস্য সুমন নামের একজনকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে এই চোর চক্রের মূলহোতা নাসিরকে গ্রেফতার করা হয়। নাসিরের কাছ থেকে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে এ সময় মোটরসাইকেলের ১০টি নম্বর প্লেট ও পানির ৪টি পাম্প পাওয়া যায়।পরে নাসিরের দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর, বাসুদেব ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ৫টি মোটরসাইকেলসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকাসহ অন্যান্য জেলা হতে সহযোগীদের নিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে সেগুলো স্বল্প মূলে ক্রয়-বিক্রয় করে থাকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ