শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার সমর্থকদের আঘাতে ব্রাজিল সমর্থক হাসপাতালে

  |   বুধবার, ০৭ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৬৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার সমর্থকদের আঘাতে ব্রাজিল সমর্থক হাসপাতালে

বিশেষ প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় কোপা আমেরিকা কাপে ব্রাজিল বনাম পেরুর মধ্যেকার সেমিফাইনাল খেলা নিয়ে ঝগড়া বেধেএক ব্রাজিল সমর্থক কে বেদম পিটুনি দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা।

এ ঘটনায় আহত হয়ে ব্রাজিল সমর্থক হাসপাতালে ভর্তি রয়েছেন।আহতর নাম নোয়াব মিয়া(৬০) তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুরী ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামচাইল বাজার এলাকায় ব্রাজিল সমর্থক কে পিটুনির ঘটনা ঘটে
আহত নোয়াব মিয়াকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফাইজুর রহমান বলেন, আহত নোয়াব মিয়ার মাথায় আঘাত আছে ও তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে আহত হয়েছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরানুল ইসলাম বলেন,মূলত ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।ঘটনায় একজন আহত এক জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ