Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় গরু রাখার জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ১

কসবা প্রতিনিধি:   |   রবিবার, ১৮ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় গরু রাখার জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুপক্ষের মারামারিতে মোঃ শাহ আলম(৩৫) নামে এক ব্যক্তি আহত হন।পরে শনিবার দিবাগত রাত এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাহ আলম কসবা উপজেলার শ্যামবাড়ি এলাকার মোঃ ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে কসবা উপজেলার সদর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বাইজিদের সাথে বাকবিতণ্ডা হয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে গুরুতর আহত হন শাহ আলম পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলম।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর ভূইয়া জানান,শাহ আলমের মৃত্যুতে থানায় মামলা হয়েছে।পুলিশ এ ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ