Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে ধানক্ষেত থেকে মিলল স্কুলছাত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে ধানক্ষেত থেকে মিলল স্কুলছাত্রীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাঞ্চনপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা সংলগ্ন ধানক্ষেত থেকে মুন্নি আক্তার(১৬)নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা স্থানীয়রা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফ হোসেনের মেয়ে মুন্নি আক্তার তার মায়ের সাথে উপজেলার কাঞ্চনপুর গ্রামে তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।সে মিরাশানি পলিটেকনিক একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রী।

আজ(১৮আগস্ট)বুধবার সকাল ১১ টায় বাড়ি থেকে বেরিয়ে যায় সে পরে দুপুর ১টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান,উপজেলার সিংগারবিল ইউনিয়নের মোশারফ হোসেনের মেয়ে মুন্নি আক্তার কে বাড়ির পাশে ধানক্ষেতে দুপুর ১টায় অচেতন অবস্থায় উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।এ ব্যাপারে পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ