Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

সৌদি আরবে ব্রাক্ষণবাড়িয়ার কৃর্তি সন্তানকে প্রবাসী কল্যাণ সংসদের সংবর্ধনা

মুখলেছুর রহমান অভি, সৌদি আরব থেকে:   |   সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সৌদি আরবে ব্রাক্ষণবাড়িয়ার কৃর্তি সন্তানকে প্রবাসী কল্যাণ সংসদের সংবর্ধনা

ব্রাক্ষণবাড়িয়া জেলার দুই কৃর্তি সন্তান সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আল হুদা মামুন মনোনীত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল সন্ধ্যায় সৌদি আরবের আল জুবাইলে একটি হলরুমে ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদ আল জুবাইল শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের সভাপতি আরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাম্মাম থেকে আগত ব্রাক্ষণবাড়িয়া জেলার কৃর্তি সন্তান সৌদিআরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাহবুব আল হুদা মামুন, সৌদিআরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক,প্রবাসী কল্যাণ সংসদের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন ভুইয়া।বিশেষ অতিথি ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদেকুর রহমান ভুইয়া, প্রবাসী কল্যাণ সংসদের সাবেক সভাপতি আতিক আহমেদ দানা, উপদেষ্টা মোবারক হোসেন তামেন, উপদেষ্টা ডালিম খান,উপদেষ্টা মুহাম্মদ আলি,সহ সভাপতি জহির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও সহ সভাপতি মো. ইমরান খান,সিনিয়র যুগ্ম সম্পাদক অহিদুল ইসলাম সাগর, প্রচার সম্পাদক সুহেল নুর প্রমুখ।

হেলাল উদ্দিন ভুইয়া ও মাহবুব আল হুদা মামুন এসময় আবেগে আপ্লূত হয়ে পরেন।তারা বলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের নেতৃবৃন্দ আমাদেরকে সংবর্ধনা দিয়েছেন সেজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।পাশাপাশি আমরা আপনাদের সবার দোয়া ও সহযোগীতা কামনা করি। এরকম নির্দলীয় সুন্দর অনুস্টান আয়োজন করার জন্য ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ