Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলার আশুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।শপথ শেষে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক। শপথ গ্রহণের পূর্বে দুই উপজেলার চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। এ সময় তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, জেলা ও উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, আখাউড়া উপজেলা কর্মকর্তা রুমানা আক্তার, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন প্রমূখ।

এ সময় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম নির্বাচিত চেয়ারম্যান দের প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করার জন্য নির্দেশ দেন। জন্ম নিবন্ধন, জাতীয় সনদ, ওয়ারিশ সনদে কেউ যেন মিথ্যার আশ্রয় নিতে না পারে সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ দেন। এসময় তিনি মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ