শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৩৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। আজ রবিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সাদত আলীর ছেলে শরীফ মিয়ার সঙ্গে তার আপন ভাই শহীদ মিয়া ও রফিক মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে তাদের মধ্যে  রোববার সকালে সৃষ্ট ঝগড়ার একপর্যায়ে শরীফ মিয়া গুরুতর আহত হন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শরীফ মিয়াকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ