Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি তরুণী আটক

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি তরুণী আটক

আখাউড়ায় অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে রিয়া রানী দাস নামে এক বাংলাদেশি তরুণীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করে আখাউড়া থানা পুলিশ।

ত্রিপুরা রাজ্যের নিশ্চিন্তপুর সীমান্তের বিএসএফ ক্যাম্প কমান্ডার রাজেশ কুমার বলেছেন, বাংলাদেশি ওই তরুণী সোমবার বিকালে আখাউড়ার মনিয়ন্দ শিবনগর ২০২৬ সীমান্ত পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকলে নিশ্চিন্তপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

রিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের সুশীল চন্দ্র দাসের মেয়ে।আখাউড়া থানা সূত্রে জানা গেছে, রিয়া বিএসএফের হাতে আটকের পর সন্ধ্যায় ভারতীয় বিএসএফ-৪২ ডি কোম্পানি নিশ্চিন্তপুর ক্যাম্প কমান্ডার রাজেশ কুমার এবং ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আখাউড়া মনিয়ন্দ ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. মিজানুর রহমান নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ রিয়াকে বিজিবির কাছে হস্তান্তর করে। রাতেই রিয়াকে পুলিশের হেফাজতে দেয় বিজিবি।

আখাউড়া থানার ওসি নূরে আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ওই তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ