Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে দেহবিহীন দুই পা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:   |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে দেহবিহীন দুই পা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একটি দিঘীতে ভেসে উঠলো দেহবিহীন দুই পা। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিটঘর উত্তর পাড়া মৃত আবুল হাসেম মিয়ার বাড়ির পাশের দিঘী থেকে দুটি পা উদ্ধার করেন দমকল বাহিনীর সদস্যরা।

স্থানীয় বাসিন্দা মো. অনিক মিয়া বলেন,রবিবার সকালে আনুমানিক ৭ টায় আমার চাচাতো ভাই পুকুরে দুটি পা দেখে আমাকে অবগত করলে আমি ঘটনা স্থলে আসি, এসে পা দুটি দেখে বুঝতে পারলাম মানুষের পা। পরে ৯৯৯ নাইনে কল করলে আধাঘন্টা পর পুলিশ ও ফায়ার সার্বিসের লোকজন এসে উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান,  সকালে দীঘিতে পা দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে উপস্থিত হয়ে পা দুটি উদ্ধার করে৷ দুটি পা অর্ধগলিত। দমকল বাহিনীর সদস্যরা দেখছে দেহের বাকি অংশ এই দীঘিতে পাওয়া যায় কিনা। তিনি আরও জানান, সম্প্রতি সদর উপজেলায় লাগেজে মাথা ও দুই পা ছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই পা দুটি ওই মরদেহের কিনা তা এখনই বলা যাচ্ছে না। পা দুটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে।

এরআগে, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে লাগেজ উদ্ধার করে পুলিশ। সেই লাগেজে ছিল মাথা ও দুই পা বিচ্ছিন্ন থাকা একটি মরদেহ। ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ