Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আইনমন্ত্রীর সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

রওনক ইসলাম   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আইনমন্ত্রীর সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

আইনমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো:বিল্লাল মিয়া।

শনিবার(২৩ মার্চ) রাতে আইনমন্ত্রীর ঢাকার বনানীর নিজ বাসায় এ শুভেচ্ছা বিনিময় হয়।এ সময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইনমন্ত্রীকে পুষ্পস্তবক অর্পণ করেন।

শুভেচ্ছা বিনিময় কালে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: বিল্লাল মিয়া জেলার সার্বিক উন্নয়নে আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগিতা কামনা করেন।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক জেলা পরিষদ চেয়ারম্যানকে জেলার মাদক নির্মূলে জেলা প্রশাসন ও বিভিন্ন ফোরামে বিশেষ ভূমিকা রাখার কথা বলেন এবং তার নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় আইনমন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যানকে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়নে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার কথা বলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ