রওনক ইসলাম | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | ২০১ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বিল্লাল মিয়া। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম,এম মাহমুদুর রহমান,জেলা পরিষদের সদস্য মো সাইফুল ইসলাম,পায়েল হোসেন মৃধা,হাকিম রাজা,রোমানুল ফেরদৌসসহ পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিতি অতিথিগণ মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।