Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতে পাচারকালে পিকআপ ভর্তি ইলিশ জব্দ

রওনক ইসলাম   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতে পাচারকালে পিকআপ ভর্তি ইলিশ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতে পাঁচারকালে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে একটি পিকআপ ভর্তি এই মাছ আটক করা হয়।

এসময় ইলিশ মাছ পাচারে জরিত সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করে সেনাবাহিনী। আটককৃত সারোয়ার আলম আদ্রা গ্রামের শহীদ ভূইয়া ছেলে।

জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক গ্রামের ভিতর দিয়ে একটি পিকআপে করে ইলিশ মাছ ভারতে পাঁচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদে অভিযান চালিয়ে সেনাবাহিনী পিকআপ ভর্তি ইলিশ মাছ জব্দ করে।

কসবায় দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সানিউল আলম বলেন, ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে পিকআপে করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে পাচারকারীকে খোঁজে বের করে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, গোপন সংবাদে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ, একটি পিকআপ ভ্যান জব্দ ও একজনকে আটক করেছে। এ বিষয়ে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ