শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও তাঁজা গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও তাঁজা গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রদের উপর গুলি চালানো ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি (শুটার সুমন) সুমন (৪৯) অস্ত্র ও তাঁজা গুলিসহ গ্রেফতার। এক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এসময় শুটার সুমনের কাছে ১টি বিদেশী পিস্তল (বিদেশী মডিফাইড ২৬ মিঃ মিঃ সিগন্যাল), ৩ রাউন্ড তাঁজা গুলি ও ১টি খালি খোসা পাওয়া যায়। গ্রেফতারকৃত যুবলীগের সহ-সভাপতি শুটার সুমন ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার মধ্যপাড়া গ্রামের মোঃ মোসলেম মিয়ার ছেলে।

শুটার সুমনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সেনাবিহনীর একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে যুবলীগ নেতা শুটার সুমনকে গ্রেফতার করে। এবং তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সপর্দ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ