শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুকে বিষ খাইয়ে মায়ের বিষপান ৩ জনের লাশ উদ্ধার

রওনক ইসলাম   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুকে বিষ খাইয়ে মায়ের বিষপান ৩ জনের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে মা বিষ পান করে আত্মহত্যা করেছে। পুলিশ তাদের তিনজনের লাশ উদ্ধার করে।

বুধবার সকালে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় ঘটনা ঘটে। পারিবারিক কলহের যেরে এ ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মৃতরা হলেন ঘাটুরা এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল বলেন, হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে বিষ খাওয়া অবস্থায় এক নারীকে আনা হয়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছু পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বজনরা জানিয়েছেন, স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বামীসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক মামুনুর রশীদ বলেন, ৩ জনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে রয়েছি। তারা বিষপানে তাদের মত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা তা জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ