শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

মো, সাইফুল ইসলাম   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে গত দুই দিনে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। গত ১৩-১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার শালদানদী,শশীদল, মঈনপুর, ঘাগুটিয়া, আখাউড়া বিওপি এলাকার অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়।

জব্দকৃত পন্যের তালিকায় আমুল বাটার ১১৫ পিস, ফুচকা ১০ প্যাকেট, বাঁজি ২৭০৮৩ পিস, বডি লোশন ১৩৬ পিস, চাউল ১৪০৭ কেজি, চিনি ৪৭১৫ কেজি, গরু ০৯ টি, শাড়ি ১০২ পিস, শাল চাদর ০৭ পিস, ডেইরী মিল্ক চকলেট ২,৯৬৮ পিস, ইয়াবা ট্যাবলেট ২,০০০ পিস, জিনসিন ৭৯২ বোতল, হুইস্কি ৯২ বোতল, বিয়ার ০৫ বোতল ও গাঁজা ০৫ কেজি রয়েছে।

জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য ৬৪ লক্ষ ৪৯ হাজার ৭৮০ টাকা। তিনি আরো জানান,ভারতীয় চোরাচালানী বেশিরভাগ মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে। মাদকদ্রব্যসমূহ ধ্বংস করার প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ