Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় গাঁজাও মোটরসাইকেলসহ চোরাকারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় গাঁজাও মোটরসাইকেলসহ চোরাকারবারি গ্রেফতার

ছবি:-আখাউড়ার আলো২৪.কম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৭ কেজি গাঁজা ও চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেলসহ মোঃ আবজাল হোসেন (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি’র) সদস্যরা। তবে মোঃ আসিফ হোসেন (২৭) নামে অপর চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে গোসাইস্থল বিওপির টহলদল তাকে আটক করে।

আটককৃত চোরাকারবারি আবজাল হোসেন কসবা উপজেলাধীন ধজনগর গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে এবং পলাতক আসিফ হোসেন একই গ্রামের মোঃ ইকবাল হোসেন এর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, এক গোপন সংবাদে গোসাইস্থল বিওপির টহলদল

অভিযান চালিয়ে কসবা উপজেলাধীন ফকিবাড়ি নামক স্থান হতে ২৭ কেজি গাঁজা ও ১ টি মোটরসাইকেলসহ মাদক চোরাকারবারী মোঃ আবজাল হোসেনকে হাতে নাতে আটক করে।এবং অপর চোরাকারবারি মোঃ আসিফ হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে দুজনের নামেই মাদকের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবং আটকৃত আবজাল হোসেনকে আটককৃত গাঁজাও মোটরসাইকেলসহ কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ