Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সীমান্তে ৫ দিনে সাড়ে সাতান্ন লাখ টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি:   |   শনিবার, ০১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সীমান্তে ৫ দিনে সাড়ে সাতান্ন লাখ টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ দিনে ৫৭,৬৪,৪৬০/-(সাতান্ন লাখ, চৌষট্টি হাজার চারশত ষাট) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা। ২৫ ফেব্রুয়ারি হতে ১মার্চ পর্যন্ত ৫ দিনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা, বড়জ্বালা, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপির টহলদল এসব চোরাচালান জব্দ করে।

জব্দকৃত চোরাচালানের মধ্যে রয়েছে, চিনি ৬৭০ কেজি, ওলিভ অয়েল ৮৩ পিস, কিচমিচ ১০৯ কেজি, বাসমতি চাউল ১৫৫২ কেজি, জিরা ০৬ কেজি, ফুচকা ০১ কেজি, ফেসওয়াশ ১৪৯ পিস, বাজি ৮৪,০৫০ পিস, সাবান ৯২০ পিস, হুইস্কি ১৭ বোতল, ইস্কাফ সিরাপ ১৪৮ বোতল, গাঁজা ৪৮ কেজি এবং বিয়ার ৫৮ বোতল।

জব্দের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) নবাগত অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ