Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর ৩০টি ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর ৩০টি ঘরবাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক পক্ষের নেতৃত্ব দেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণ, অপর পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা যুবদলের সাবেক বহিষ্কৃত সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন।

সংঘর্ষের সূত্রপাত হয় গতকাল (২৭ এপ্রিল) রাত থেকে, যা আজ (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে আবারও শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, “গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।”সংঘর্ষের কারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ