শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ট্রেনের টিকেটসহ এক কালোবাজারি আটক

ইয়ার হোসেন   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ট্রেনের টিকেটসহ এক কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন থেকে আঃ হাকিম নামে এক টিকেট কালোবাজারিকে আটক করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ। এসময় তার কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ২৩ আসনের টিকেট উদ্ধার করা হয়।

বুধবার রাত ৮টার দিকে ষ্টেশনের ১নং প্লাটফরমের টিকেট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া রেলওয়ে থানা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আটক হাকিম শহরের কলেজপাড়ার দানা মিয়ার পুত্র।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখাউড়া রেলওয়ের থানার এসআই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ একটি টিম বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করেন।

এসময় টিকেট কাউন্টারের সামনে থেকে এক টিকেট কালোবাজারিকে আটক করে। পরে তার পকেট তল্লাশী করে বিভিন্ন গন্তব্যের ২৩টি আসনযুক্ত ৮টি টিকেট বিক্রির নগদ ৪ হাজার টাকা এবং একটি মোবাইল জব্ধ করে।

আখাউড়া থানার ওসি এসএম শফিউল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, টিকেট কালোবাজারি রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ