Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অভিনব কায়দায় পাচার কালে বিজয়নগরে ২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অভিনব কায়দায় পাচার কালে বিজয়নগরে ২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার (ঢাকা-সিলেট) মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ইব্রাহিমপুর নামক এলাকায় একটি পাথর ভর্তি ট্রাক তল্লাশি করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পরে ট্রাক ভর্তি পাথরের চার ফুট নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৮ শত টাকার ভারতীয় পণ্য আটক করা হয়।

মঙ্গলবার  (৩০ ডিসেম্বর ) দুপুর শোয়া দুইটাই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

বিজিপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে  উপজেলার ইব্রাহিমপুর নামক স্থান হতে পাথর ভর্তি ১ টি ট্রাক আটক করে পরে তল্লাশি করে ০৪ ফুট পাথরের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ভারতীয় উন্নতমানের শাড়ী-৩৬৯ পিস, উন্নতমানের লেহেঙ্গা-৮৩ পিস, জিরা- ৫৭০ কেজি, কসমেটিকস্ সামগ্রী- ১৭,৯৫২ পিস এবং ০১টি ট্রাক আটক করে। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ কোটি ৮৯ লক্ষ ০৬ হাজার ৮ শত টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া  হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কোন প্রকার অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে চোরাচালান রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ