Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মারা গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ

  |   মঙ্গলবার, ২২ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মারা গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ

মারা গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ। আজ মঙ্গলবার বিকেল ৪ টা ৩৪ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসান হাবিব নাসিম বলেন, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাজিন তার উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। তাজিন আহমেদের এজমার সমস্যা ছিল। হার্টের কোনো সমস্যা ছিল এটা জানা ছিল না। তাঁকে আইসিউতে নেওয়া হয়। কিন্তু বিকেলটা ৪ টা ৩৪ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

তাজিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে তাজিন আহমেদ ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। মায়ের হাত ধরেই অভিনয়জগতে প্রবেশ করেন তাজিন। ‘নাট্যজন’ নাটকদলের হয়ে তিনি মঞ্চে কাজ করেছেন। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দিয়ে এখনো ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত আছেন। টিভিনাটকে অভিনয় করে পরবর্তীসময়ে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তাজিন আহমেদ। রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করেছেন। লেখালেখিও করেন তিনি।

তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।

অনলাইন ডেস্ক:

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ