Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

একই হাসপাতালে ৭ নবজাতকের জন্ম দিলেন ২ মা

  |   মঙ্গলবার, ২২ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

একই হাসপাতালে ৭ নবজাতকের জন্ম দিলেন ২ মা

রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডে একদিনে ৭ নবজাতকের জন্ম দিয়েছে ২ মা সোনিয়া আক্তার ও সুইটি খাতুন।সোমবার রাত বারটার দিকে গাইনী বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে প্রসূতি মা সোনিয়া আক্তারের গর্ভে ৪টি ও সোমবার বিকালে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে সুইটি খাতুনের গর্ভে অপর ৩ নবজাতক জন্ম গ্রহণ করেছে। দুই প্রসূতি মা পোস্ট অপারেটিভ বেডে আছেন, তারা সুস্থ আছেন বলে জানা গেছে।ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মন্ডল বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।মঙ্গলবার ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের এন্ড হসপিটাল লিমিটেডের এনআইউসিউর মেডিকেল অফিসার ডা. মো সালাউদ্দিন জানান, সুইট খাতুনের গর্ভে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে ১ম জনের রক্তশূণ্যতা দেখা দেওয়ায় রাতেই রক্ত দেওয়া হয়েছে। অন্য তিন জন নবজাতক তুলনামূলক ভাল আছেন। কিন্তু সোনিয়া আক্তারের গর্ভে জন্ম নেওয়া তিন জন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। তিন নবজাতকের দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাছাড়া তাদের ওজনও কম।হাসপাতালটির গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, সোনিয়া আক্তারের ৪ নবজাতকের মধ্যে ছেলে শিশু ৩ জন ও কন্যাশিশু ১ জন। সুইটি খাতুনের গর্ভের ৩ নবজাতকের মধ্যে কন্যা শিশু ২ জন ও ছেলে শিশু ১ জন।সুইটি খাতুনের গর্ভের নবজাতকরা স্বাভাবিক ও সোনিয়া আক্তারের গর্ভে জন্ম নেওয়া নবজাতকরা সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ