Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া-সিলেট রেললাইনে স্লিপারের জায়গায় বাশ, বড় দুর্ঘটনার আশঙ্কা।

  |   বুধবার, ২৬ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া-সিলেট রেললাইনে স্লিপারের জায়গায় বাশ, বড় দুর্ঘটনার আশঙ্কা।

বিশেষ প্রতিনিধি #

রেললাইনের স্লিপার যাতে খুলে না যায় সেজন্য বাঁশ দিয়ে পেরেক মেরে আটকানো হয়েছে। আখাউড়া-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে একটি ঝুকিপূর্ণ রেলসেতু রয়েছে।

এই সেতুর ওপরে স্লিপারগুলোকে আটকে রাখতে একাধিক বাঁশ দিয়ে পেরেক মারা হয়েছে। কিন্তু এই বাঁশ কাঠামোগতভাবে কতটা শক্ত? প্রশ্ন উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল ঝড় বইছে। ছবিতে উল্লেখিত সেতুটির অবস্থান শায়েস্তাগঞ্জ, বড়চর ও কদমতলী’র দুই সিএনজি ফিলিং স্টেশনের এর মধ্যবর্তী স্থানে।

জানা গেছে, সেতুটিতে সর্বমোট ৪০ টি স্লিপার রয়েছে তার মধ্যে ১৫ টি স্লিপার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যেকোনো সময় নষ্ট স্লিপারগুলো ভেঙে আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে।

৪০ টির স্লিপারের উভয় পাশে রেল ট্র্যাকের সাথে ৪০ টি করে ৮০ টি করে নাট সংযুক্ত থাকার কথা কিন্তু সেখানে নাট রয়েছে মাত্র ৩৫ টিতে অর্থাৎ ৪৫টি স্লিপারে কোনো ধরনের নাট নেই।

যার কারণে ট্রেন যখন আসা যাওয়া করে তখন প্রায় সময়ইও ই স্লিপারগুলো একে অপরের সাথে জমে বিশাল ফাঁকা স্থানের সৃষ্টি করে। রেল শ্রমিকরা ঐ জায়গায় বাঁশ বা কাঠ দ্বারা স্লিপারগুলোকে অস্থায়ীভাবে আটকিয়ে রেখেছে। যা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে।

স্বাভাবিকভাবেই সেতুটি ট্রেনের জন্য অত্যাধিক ঝুঁকিপূর্ণ। আকস্মিক দুর্ঘটনা এড়ানোর জন্য সেতুটি অতিশিগগির মেরামত জরুরি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তরুণরা সোচ্ছ্বার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ