Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

‘আল্লাহর কাছে বিচার দেন, আমরা শুধু অর্ডার পালন করছি’

  |   শনিবার, ০২ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

‘আল্লাহর কাছে বিচার দেন, আমরা শুধু অর্ডার পালন করছি’

একরাম মারা যাওয়ার পর আমরা যখন হসপাতালে তার লাশ আনতে গেলাম তখন সেখানে র‍্যাব-৭-এর গাড়ি দেখে তাদের বললাম, আপনারা কেন আমার স্বামীকে খুন করছেন? তখন ওনারা বলেছেন, ওপর থেকে অর্ডার এসেছে। আল্লাহর কাছে বিচার দেন। আমরা কাজ করার মানুষ। আমরা শুধু অর্ডার পালন করছি।’ বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন কক্সবাজারে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামুল হকের স্ত্রী আয়েশা।তিনি এসময় আরো অভিযোগ করে বলেন, সেদিন রাতে একটি গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের লোকেরা ফোন করে ডেকে নেন কমিশনারকে।তিনি আরো জানান, ‘একরামুল হক ইয়াবা ব্যবসায়ী ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। এ জন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’মাদকের বিরুদ্ধে সারাদেশে যখন বন্দুকযুদ্ধ চলছে ঠিক তখন একটি বন্দুকযুদ্ধকে ঘিরে আলোচনা সমালোচনা বইছে সারাদেশ ব্যাপি।এর মধ্যেই কথিত বন্দুকযুদ্ধে একরামুল নিহত হওয়ার আগ মুহূর্তের কথোপকথন ও ওই সময়ের পরিস্থিতি নিয়ে একটি অডিও টেপ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, অডিও টেপটি তাদের নজরে এসেছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ