Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ক্রাইম রিপোর্টার পরিচয়ে আইনমন্ত্রীর সাথে প্রতারণার চেষ্টা

  |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ক্রাইম রিপোর্টার পরিচয়ে আইনমন্ত্রীর সাথে প্রতারণার চেষ্টা
ডেস্ক রিপোর্ট 
আইনমন্ত্রী, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে ফোন করে প্রতারণা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

আইনমন্ত্রী আনিসুল হক জানান, ০১৫১১১১২৮৮২নম্বর থেকে বুধবার ফোন করে নিজেকে ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করে এক ব্যক্তি। কিন্তু তার কথাবার্তায় আইনমন্ত্রীর সন্দেহ হয়। তিনি কোন পত্রিকার ক্রাইম রিপোর্টার জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বলে পরিচয় দেয় ফোনকারী।

পরে বিষয়টি আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষকে অবহিত করেন। এই নম্বর থেকে যিনি কল করেছেন তিনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক কিনা জানতে চান। কর্তৃপক্ষ খোঁজ নিয়ে দেখে এই নম্বর থেকে ফোনকারী ব্যক্তি বাংলাদেশ প্রতিদিনের কোনো সাংবাদিক নন।

ধারণা করা হয় ভুয়া সাংবাদিক সেজে এই নম্বর থেকে আইনমন্ত্রীকে কল করা হয়েছে।

এরপর এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। ফোনের কলার আইডির সূত্র ধরে আইন প্রয়োগকারী সংস্থার প্রাথমিক তদন্তে দেখা গেছে এই ব্যক্তির নাম মাহবুব আলম। কোনো পত্রিকাতে এই ব্যক্তি কাজ করেন না। বিভিন্ন পত্রিকার সাংবাদিক সেজে অপকর্ম করেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ