Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ঢাকার নতুন দূত রিভা গাঙ্গুলি, শ্রিংলা বদলি যুক্তরাষ্ট্রে।

  |   বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ঢাকার নতুন দূত রিভা গাঙ্গুলি, শ্রিংলা বদলি যুক্তরাষ্ট্রে।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক:যুক্তরাষ্ট্রে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা। আর ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন রিভা গাঙ্গুলি দাস। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের দায়িত্বে রয়েছেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ভারতের বেশ কয়কেটি মিশনের রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে রদবদলের সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলাকে ওয়াংশিংটনে দেশটির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আর ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস।

প্রসঙ্গত, ভারতীয় হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় হাইকমশিনার হিসেবে নিযুক্ত হন। যুক্তরাষ্ট্রে তিনি নভতেজ সার্নার স্থলাভিষিক্ত হবেন। চলতি বছরের শেষদিকে অবসরে যাচ্ছেন নভতেজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ