Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নিখোঁজের ৫ দিন পর জকিগন্জের কাউ‌ন্সিলর ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার।

  |   মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নিখোঁজের ৫ দিন পর জকিগন্জের কাউ‌ন্সিলর ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার।

আখাউড়ার আলো ২৪ নিউজ ডেস্ক :

জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ৫ দিন পর খোঁজ মিলল জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিলের।

আজ মঙ্গলবার (২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার বাড়িউরা নামক স্থানের একটি কালভার্টের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায় বলে নিশ্চিত করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া।

তিনি জানান, মঙ্গলবার ভোর বেলার দিকে তাকে সরাইলের একটি কালভার্টের নিচে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পান। পরে স্থানীয়রা সরাইল থানায় যোগাযোগ করলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, আমরা ইতিমধ্যে জকিগঞ্জ থানায় যোগাযোগ করে তার ব্যাপারে কথা বলেছি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান আমরা ইতিমধ্যে আমাদের পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে তাকে নিয়ে আসার জন্য।

প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ১০ টায় শাকিল রাতের খাবার খেয়ে বিচারে যাচ্ছেন বলে বাড়ী থেকে বেরিয়ে যান। এ রকম প্রায় দিন রাতে বিচারে যান আবার গভীর রাতে বাড়ী ফিরেন। কিন্তু শুক্রবার রাতে বাড়ী ফিরেননি।

শনিবার সকালে শাকিলের বসতঘরের কক্ষ তালাবন্ধ দেখে পরিবারের সদস্যরা মনে করেন রাতে ঘরে ফেরার পর তিনি হয়তো ভোরে আবারো কোথাও বিচারে গেছেন।

এরপর তার মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পান পরিবারের সদস্যরা। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া না যাওয়ায় নিখোঁজের ভাই জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ