Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

পি,ডি,বি কর্তৃক অধিগ্রহণকৃত ভুমি ৫৫ বৎসর পর বুঝে পেল পল্লী বিদ্যুৎ সমিতি

  |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

পি,ডি,বি কর্তৃক অধিগ্রহণকৃত ভুমি ৫৫ বৎসর পর বুঝে পেল পল্লী বিদ্যুৎ সমিতি

আখাউড়া প্রতিনিধি:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বৎসর পূর্বে অধিগ্রহণকৃত ৭৪ শতক ভুমি আখাউড়া চন্দনসার মৌজায় বি,এস ৬৫ ও ৬৬ দাগে বুজাইয়া দিলেন সাবেক আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৯৬৫ সনে আখাউড়া চন্দনসার মৌজায় শেখ বোরহান উদ্দিন ও তাদের পুর্ব পুরুষদের কাছ থেকে ৭৪ শতক ভুমি অধিগ্রহন করেন।

পিডিবি চলে যাওয়ার সময় তাদের অধিগ্রহনকৃত সকল ভুমির মালিকানা ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিকে বুঝাইয়া দিয়া যায়।

দীর্ঘদিন ভুমিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং শেখ বোরহান উদ্দিনের অধীনে রক্ষনাবেক্ষনে ছিল।

আজ ১২ সেপ্টেম্বর দুপুর থেকে বিকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও উপজেলা ভুমি অফিসের সরকারী সার্ভেয়ার ও তিন জন লোকাল সার্ভেয়ার এর উপস্থিতিতে বি,এস নকশা অনুযায়ী পরিমাপ করে দখল বুঝিয়া নেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিস।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জি,এম শাহজাহান তালুকদার সাংবাদিকদের জানান, শেখ বোরহান উদ্দিন ৫৫ বৎসর যাবৎ আমাদের ভুমিটি রক্ষনাবেক্ষন করেছেন। এখন আমাদের জমি সীমানা নির্ধারন করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।

শেখ বোরহান উদ্দিন বলেন, আমি জীবিত থাকাকালীন সময়ে তাদের ভুমিটি তাদেরকে বুঝাইয়া দিতে পেরে আমি আন্তরিকভাবে খুশী হয়েছি। পল্লী বিদ্যুৎ এর যে কোন কাজে আমি তাদের পাশে থাকব।

ভুমিটি বুঝাইয়া দেওয়ার জন্য শেখ বোরহান উদ্দিনকে ধন্যবাদ জানান পল্লী বিদ্যুৎ সমিতি এবং ভুমিটি পরিমাপ করে বুজে নেওয়ার জন্য শেখ বোরহান উদ্দিন ধন্যবাদ জানান পল্লী বিদ্যুৎ সমিতিকে।

এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জি,এম শাহজাহান তালুকদার, ডিজিএম আবুল বাশার, সাবেক উপজেলা চেয়ারম্যন শেখ বোরহান উদ্দিন, এজিএম মজিবুর রহমান, এজিএম রাশেদুল হাসান মুরাদ, শেখ বিল্লাল, শেখ উজ্জ্বল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভুইয়া, যুবলীগ নেতা শিপন হায়দার, উপজেলা সরকারী আমিন রফিকুল ইসলাম, সার্ভেয়ার আমিন তাহের আহাম্মদ খান, বাদল আহাম্মদ খান, ঝুটন আহাম্মদ খান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ