Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিএনপির কোটায় নারী সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা।

  |   সোমবার, ২০ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিএনপির কোটায় নারী সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা।

ডেস্ক রির্পোট#

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি নিজেই মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জানান, আজ দুপুরে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে সংরক্ষিত আসন ৫০টি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়া দলটির পাঁচ নেতা সংসদ সদস্যের শপথ নিয়েছেন। সে অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসনের একটি পাবে দলটি।

গেল ৮ মে বিএনপির সংরক্ষিত আসনটির তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

একমাত্র সংরক্ষিত আসনে রুমিন ফারহানা ছাড়াও আলোচনায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়।  তবে শেষ পর্যন্ত টক শোর আলোচিত মুখ রুমিন ফারাহানাকেই বেছে নেয় দলটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ