Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শিশুদের গড়ে তুলতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী

  |   সোমবার, ০৫ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শিশুদের গড়ে তুলতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শিশুদের গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শিশু দিবস উপলক্ষে ‘শিশু অধিকার সপ্তাহ-২০২০’ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

 

এসময় শিশুদের উপর নির্যাতন হলে, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। এছাড়া, করোনাকালে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অনলাইন ক্লাস বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে, ‘শিশু অধিকার সপ্তাহ-২০২০’এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, মুজিববর্ষে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক ২৫টি বই, শিশুদের নির্বাচিত আঁকা ছবি ও লেখা নিয়ে ‘আমরা লিখেছি ১০০ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির ভবিষ্যৎ নেতৃত্বের কথা মাথায় রেখে গড়ে তোলা হচ্ছে আজকের শিশুদেরকে। তাদের মধ্যে সৃষ্টিশীলতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। করোনার পরিস্থিতিতে শিশুদের শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে, অভিভাবকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এখন পর্যন্ত প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ১ কোটি ৩০ লাখ শিশু উপবৃত্তি পাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। করোনা অনলাইনে পাঠদান কার্যক্রম, আরো বাড়ানো হবে বলে জানান সরকারপ্রধান। এছাড়া, ঘরে-বাইরে শিশুদের উপর কোনো অত্যাচার-নির্যাতন করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ