Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মৃৎশিল্পী বাবার মাটির তৈরি পণ্যে রং তুলির আঁচড় দিচ্ছেন স্নেহা

রওনক ইসলাম   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মৃৎশিল্পী বাবার মাটির তৈরি পণ্যে রং তুলির আঁচড় দিচ্ছেন স্নেহা
স্নেহা রাণী পাল বয়স (৯ বছর) আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বাবা শ্রীনিবাস চন্দ্র পাল তিনি পেশায় একজন মৃৎশিল্পী। বৈশাখ উৎসবকে কেন্দ্র করে  মৃৎশিল্পী বাবার তৈরি মাটির হাড়ি, পাতিল, পুতুল ও খেলনাগুলোতে স্নেহা রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন।
মাটি পোড়ানো, শুকানো শেষে সেগুলো কে আকর্ষণীয় করে তুলতে মা-বাবাকে সহায়তা করছে সে। স্নেহা তার মৃৎশিল্পী বাবার সাথে হাত মিলিয়ে মাটির তৈরি পণ্যে রং তুলির আঁচড় দিচ্ছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আখাউড়া উপজেলার শেষ এবং বিজয়নগর উপজেলার শুরু গ্রাম শিবনগরের পালবাড়িতে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে।
এ সময় স্নেহা জানান, বাবার কাজের সহযোগিতার জন্য লেখাপড়ার পাশাপাশি এই কাজ করছি। স্নেহার বাবা শ্রীনিবাস চন্দ্র পাল বলেন, বছরে এই একটা উৎসব ঘিরে তাঁদের অনেক আশা থাকে। এমনিতে সারা বছর মৃৎশিল্পের তেমন চাহিদা থাকে না। নববর্ষে দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। এ মেলায় কেবল চাহিদা থাকে। তাই সারা বছর উৎসবটার অপেক্ষা করেন তাঁরা। আর তার কাজের সহযোগিতা করতে মেয়ে স্নেহা এগুলোতে রং করে দিচ্ছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি এ পেশাকে বাঁচিয়ে রাখতে এখনই যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ না নেন, তাহলে একসময় মৃৎশিল্পের বিলুপ্তি ঘটবে।
বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনবদ্য রূপ মৃৎশিল্প। এর সঙ্গে একদিকে জড়িয়ে আছে জীবনের প্রয়োজন আর অন্যদিকে নান্দনিকতা ও চিত্রকলার বহিঃপ্রকাশ। যে কারণে এই শিল্প বাঙালির নিজস্ব শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ