Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জে-আইনমন্ত্রী

  |   রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জে-আইনমন্ত্রী

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্দিষ্ট সময়ে অর্থাৎ আগামী ডিসেম্বরেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন সেই নির্বাচনের আয়োজন করবে এবং আওয়ামী লীগ দল হিসেবে তাতে নেবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, অনেকেই বলেন এখন বিচার বিভাগ স্বাধীন নয়। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারকে হত্যার পর ২১ বছর কোনো এজাহার দায়ের সম্ভব হয়নি। তখন কী বিচার বিভাগ স্বাধীন ছিল। মন্ত্রী বলেন, এখন বিচার বিভাগ অনেক স্বাধীন।
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ বার ভবনের সামনে নবনির্বাচিত আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের অভিষেক এবং ৮ তলা বিশিষ্ট নতুন ডিজিটাল বার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, ৪ আসনের শামীম ওসমান, ২ আসনের নজরুল ইসলাম বাবু, ১ আসনের গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক এবং সংরক্ষিত আসনের অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া এবং পুলিশ সুপার আনিসুর রহমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ