Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

লিফট দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসায় করণীয় সব করা হবে : আইনমন্ত্রী

  |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

লিফট দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসায় করণীয় সব করা হবে : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক#

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য যা যা করণীয় তার সবকিছুই করা হবে।

রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের নিকট আহতদের অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, পঙ্গু হাসপাতালেই আহতদের সুচিকিৎসা সম্ভব এবং এ জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা জজ কোর্টের পুরাতন ভবনের একটি লিফট দুর্ঘটনায় ১২ জন আহত হন এবং তাদের মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেলে এবং তিনজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

আইনমন্ত্রী এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের অবস্থা জানতে আইন সচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলকে ঢাকা মেডিকেলে পাঠান। এছাড়া তিনি নিজে হাসপাতাল পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং আহতদের সুচিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাকে দায়িত্ব দেন।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা জজ কোর্টে ৫টি লিফট স্থাপনের জন্য আইনমন্ত্রীর বিশেষ উদ্যোগে এক কোটি ৮৬ লাখ ৮৮ হাজার ৬৩২ টাকা বরাদ্দ দেয়া হয় এবং বর্তমানে এ লিফট স্থাপনের কাজ চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ