Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

শনিবার উদ্ভোদন হচ্ছে অত্যাধুনিক ভারতীয় ভিসা সেন্টার।

  |   শুক্রবার, ১৩ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

শনিবার উদ্ভোদন হচ্ছে অত্যাধুনিক ভারতীয় ভিসা সেন্টার।

শনিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীদ্বয় যৌথভাবে একটি নতুন, সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করবেন।

নতুন ভিসা আবেদন কেন্দ্রে ঢাকায় বিদ্যমান সব ভিসা আবেদন কেন্দ্র (মতিঝিল, উত্তরা, গুলশান ও মিরপুর রোড) প্রতিস্থাপিত হবে। একই সঙ্গে ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বিদ্যমান ই-টোকেন (সাক্ষাৎকার) ব্যবস্থাও থাকবে না।

মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রগুলো ১৫ জুলাই ২০১৮ থেকে যমুনা ফিউচার পার্কের নতুন ভিসা আবেদন কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দু’টি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান ও মিরপুর রোড) ৩১ আগস্ট ২০১৮ এর মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে।

এরপর থেকে ঢাকায় এটিই হবে পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারসূচি ছাড়াই সব শ্রেণীর ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।

যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্র একটি মডেল ভিসা কেন্দ্র হবে। ১৮ হাজার ৫শ বর্গফুট বাণিজ্যিক এলাকায় অবস্থিত এ ভিসা আবেদন কেন্দ্রে থাকবে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিংমেশিন (প্রত্যাশিত প্রতীক্ষা সময় নির্দেশিত হবে,আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষার স্থান, কফি ও কোমল পানীয় ভেন্ডিং মেশিন, খাবার দোকান ও আবেদন জমা দেওয়ার জন্য ৪৮টি কাউন্টার।

জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসা ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকবে। একটি বিশেষ সহায়তা ডেস্ক ও প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবাগুলির জন্য কাউন্টার থাকবে যেখানে মূল্য পরিশোধ করে সেবাগুলো পাওয়া যাবে। একটি প্রশস্ত ও নিরাপদ বিপণীকেন্দ্রে নতুন ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় আবেদনকারীদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভিসা সেবা সম্ভব হবে এবং আবেদনের জন্য অপেক্ষা করার সময়ও কমবে।

যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদনসেবা সমন্বয় ও সুযোগ-সুবিধাগুলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় ভারতীয় হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন এই ভিসা সেন্টার।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকায় আসছেন সন্ধ্যায়। তিনদিনের এ সফরের দ্বিতীয় দিনে তিনি ভিসা সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ