Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সুপারির ভেতর ২৪ হাজার ইয়াবা, সহ আটক ৩ নারী

  |   বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সুপারির ভেতর ২৪ হাজার ইয়াবা, সহ আটক ৩ নারী

বিশেষ সংবাদদাতা: কুমিল্লায় সুপারির খোসার ভেতর থাকা ২৪ হাজার ইয়াবাসহ তিন বেদে নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় টোলপ্লাজা সংলগ্ন বলদাখাল এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে তাদেরকে আটক করা হয়।

তিন বেদে নারী হলেন- মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কোরহাটি ইউনিয়নের খড়িয়া এলাকার সোহেলের স্ত্রী সোনিয়া (৩০), রাজিব মালের স্ত্রী রাজ দুলালী (২৮) এবং আশিকের স্ত্রী দিলরুবা।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, হানিফ পরিবহনের বাসটি তল্লাশির সময় তাদের তিনজন নারী যাত্রীকে সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং সাথে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করলে প্রত্যেক ব্যাগে সাদা পলিথিনে থাকা ভেজা সুপারির ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

২৪০টি সুপারির ভেতর থেকে ১০০ পিস করে মোট ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ