Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

৩৩৮ প্রবাসীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ও যুব অধিকার পরিষদের মানববন্ধন

  |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

৩৩৮ প্রবাসীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ও যুব অধিকার পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইন,ভিয়েতনাম ও কুয়েত থেকে প্রতারিত হয়ে বাংলাদেশে ফেরত ৩৩৮ প্রবাসীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা ৩৩৮ প্রবাসীর মুক্তির পাশাপাশি সাংবাদিক কাজল ও দিদারুল সহ ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী সকলের মুক্তির দাবি জানান।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান বলেন,স্বাধীন বাংলাদেশের অভুদ্যয়ের ইতিহাসে ছাত্রসমাজের ভুমিকা অতুলনীয়। সব আন্দোলনেই ছাত্রদের সম্মিলিত অংশগ্রহণ ছিল। বিতর্কিত ৫৪ ধারায় আটককৃত ৩৩৮ প্রবাসীর মুক্তি না দিলে প্রতিটা উপজেলাতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃজুয়েল মিয়া বলেন,সরকারকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিক, শিক্ষক,ছাত্রসহ সকল জনগনের মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জোর দাবি জানান তিনি।

জেলা সহ সভাপতি কাজী রাজীউর রহমান তানভীর বলেন,দেশের অর্থনীতিতে অগ্রনী ভুমিকা রাখা প্রবাসীরা দেশের সম্পদ।রেমিট্যান্স যোদ্ধারা দেশের অহংকার।তাদের যথাযথ মূল্যায়ণ করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।

জেলা দপ্তর সম্পাদক শাহিল আহমেদ জীবন বলেন,

৩৩৮ প্রবাসীর অপরাধ একটাই তারা দালাল চক্রের বিরুদ্ধে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করেছিল। তারা নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে চেয়েছিল কিন্তু তাদের ন্যায্য দাবি এবং অভিযোগ গ্রহনযোগ্য না করে তাদের বিতর্কিত ৫৪ ধারা জারি করে পাঠানো হয়েছে জেলে,যা খুব লজ্জাজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মূসা ইসলাম,সহ সভাপতি সোহা কবির তিন্নী,সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাহবুব,সহ সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ রনি,দপ্তর সম্পাদক শাহিল আহমেদ জীবন,অর্থ সম্পাদক মুস্তাকিম,মাসুম আহমেদ,শাহজাদা সাইফুল,লুতফর রহমান তারেক,সালমান ইসলাম আরিয়ান,বুরহান, যুবনেতা আকাশ, হিজবুল্লাহ হেলালী প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ